সিলেট জেলায় আগামীকাল মঙ্গলবার আধাবেলা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। মহানগর বিএনপির আহবায়ক শাহরিয়ার হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে এই হরতালের ঘোষণা দেয়া হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে নগরীর চৌহাট্টা থেকে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় সুমন চক্রবর্তী ও জুয়েল আহমদ নামে দুই ছাত্রদল কর্মীকেও আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে নগরীর আম্বরখান থেকে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্য সচিব সামচ্ছুজামান সেলিম, মহানগর বিএনপি নেতা এমদাদ হোসেন চৌধুরী ও মাহবুব চৌধুরীর নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী কোর্ট পয়েন্টের দিকে আসছিলেন।
নগরীর চৌহাট্টা পয়েন্টে আসা মাত্র পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাদের বাক-বিতন্ডা হয়। একপর্যায়ে কোতোয়ালি থানার ওসি শাহরিয়ারসহ ছাত্রদলের দুই কর্মীকে আটক করেন। আর বাকিরা ছত্রভঙ্গ হয়ে চলে যান।
জেএ





