শরীয়তপুর জেলার চার উপজেলার ৩০টি গ্রামের অন্তত ১০ হাজার সুরেশ্বর পীরের অনুসারী সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার ঈদ-উল ফিতর পালন করেছেন।

প্রায় শত বছর ধরে একদিন পূর্বে চাঁদ দেখার দিন সুরেশ্বর পীরের সকল ভক্ত ও তাদের মুরিদানেরা এই নিয়মে ঈদ উৎসব পালন করে আসছেন।

এই ঈদ জামাতে নড়িয়া উপজেলার সুরেশ্বর, চণ্ডিপুর, ইছাপাশা, থিরাপাড়া, ঘড়িষার, কদমতলী, নিথিরা, মানাখানা, নশাসন, ভুমখারা, ভোজেশ্বর, জাজিরা উপজেলার কালাইখার কান্দি, মাদবর কান্দি, সদর উপজেলার বাঘিয়া, কোটাপাড়া, বালাখানা, প্রেমতলা, ডোমসার, শৌলপাড়া, ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা, পাপরাইল ও চরাঞ্চলের ১০টি গ্রামসহ প্রায় ৩০টি গ্রামের অন্তত এক হাজার পরিবারের ১০ হাজারেরও বেশি নারী পুরুষ ঈদ-উল-ফিতর পালন করেছে।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঈদ-উল-ফিতর প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয় সুরেশ্বর দরবার শরিফে।

সেখানে ঈদ জামাতে ইমামতি করেন গদিনশীন মুত্তাওয়ালী সৈয়দ মো. বেলাল নূরী। নামাজ শেষে সকলেই কোলাকুলি করে সেমাই পোলাও খেয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

এ ব্যাপারে গদিনশীন মুত্তাওয়ালী শাহ সৈয়দ কামাল নুরী বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রায় শত বছর ধরে বাংলাদেশে একদিন আগে তাদের মুরিদানরা ঈদ পালন করে আসছেন।

জেড