জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক রাষ্ট্রপতি ও একাদশ জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হুসেইন মুহম্মদ এরশাদের তৃতীয় জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্পন্ন হয়েছে।
আজ সোমবার বাদ আসর বিকেল সোয়া ৫টার দিকে জানাজা পড়ান বায়তুল মোকাররমের খতিব মিজানুর রহমান।
এরশাদের তৃতীয় জানাজায় অংশ নিতে দলের নেতাকর্মী, রাজনৈতিক ব্যক্তিরা ও সাধারণ মানুষ মসজিদে ভিড় করেন।
আজ সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এরশাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় গতকাল রোববার বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে।
উল্লেখ্য, গতকাল রোববার (১৪ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।
এমআর





