জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ব্যারিষ্টার দিলারা খন্দকার শিল্পী বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদ একমাত্র মুক্তির কান্ডারী। তার শাসনামলে দেশে যেসব যুগান্তকারী সংস্কার সাধন ও উন্নয়ন করা হয়েছিল তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।

শুক্রবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী-সাদুল্যাপুরে হুসেইন মুহম্মদ এরশাদ এর ৮৫তম জন্মদিন পালন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শুক্রবার সকালে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে একটি বর্নাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন ব্যারিষ্টার দিলারা খন্দকার শিল্পী। শেষে মসজিদ সমূহে হুসেইন মুহম্মদ এরশাদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম বিএসসি। এদিকে অনরুপ কর্মসূচী সাদুল্যাপুরে পালিত হয়েছে। এতে অধ্যক্ষ আশরাফ-উল ইসলাম হিরুর সভাপতিত্বে স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এমকে