লালমনিরহাটের বুড়িমারি থেকে দিনাজপুরের পার্বতীপুর যাওয়ার পথে রংপুর নগরীর লালবাগ এলাকায় ‘বুড়িমারি এক্সপ্রেস’ ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে রংপুরের সঙ্গে সব ধরনের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় এ ঘটনা ঘটে। এর ফলে নগরীর লালবাগ এলাকার সড়কে যান চলাচলও বন্ধ হয়েছে।
এ ব্যাপারে রংপুরের স্টেশন মাস্টার বেলায়েত হোসেন বলেন, দুপুরে রংপুরে যাত্রা বিরতীর পর ট্রেনটি স্টেশন ত্যাগ করার ঠিক ১০ মিনিটের মধ্যেই লালবাগ রেল ক্রসিং এলাকায় লাইনচ্যুত হয়। উদ্ধার ট্রেনের জন্য লালমনিরহাট ডিভিশনে খবর দেওয়া হয়েছে।
কিছু ক্ষণের মধ্যে তারা চলে আসবে বলে জানান তিনি।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





