রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে জেলার বিভিন্ন থানা পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) মো: শরিফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার বিভিন্ন থানার ওসি'রা এই বিশেষ অভিযানে নেতৃত্ব দেন।
তিনি আরও জানান, কোতয়ালী থানা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩০ জনকে গ্রেফতার করেছে। মিঠাপুকুর থানা পুলিশ ৮ জনকে, গঙ্গাচড়া থানা পুলিশ ৬ জনকে, পীরগাছা থানা পুলিশ ৪ জনকে,
বদরগঞ্জ থানা পুলিশ ৩ জনকে, পীরগঞ্জ থানা পুলিশ ২ জনকে, জেলা গোয়েন্দা পুলিশ ২ জনকে, কাউনিয়া থানা পুলিশ ১ জনকে ও তারাগঞ্জ থানা পুলিশ ১ জনকে গ্রেফতার করে।
মো: শরিফুল ইসলাম জানান, গ্রেফতারদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী, মাদক ব্যবসা, মাদক সেবন, চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা, খুনসহ বিভিন্ন জিআর ও সিআর মামলা রয়েছে।
এদিকে এই বিশেষ অভিযান চলাকালে ৫৩ বোতল ফেন্সিডিল, ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ২৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
ঢাকা,৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর





