কুষ্টিয়ার মিরপুরের পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের অভিযানে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শফিকুল ইসলাম শফি (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শফি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার উথলী গ্রামের বাবু মিয়ার ছেলে।
সোমবার রাত ৮টার দিকে পোড়াদহ রেলওয়ে থানা ওসি এনামুল হকের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে খুলনা থেকে রাজবাড়ীগামী নকশীকাঁথা ট্রেনে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তাকে আটক করে।
এ ব্যাপারে পোড়াদহ রেলওয়ে থানা বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।
জেআই





