কুষ্টিয়ায় ভোটকেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ভোট শুরুর এক ঘণ্টা পার না হতেই ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।
প্রিজাইডিং কর্মকর্তা আমজাদ হোসেন ভোট গ্রহণ স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এমই





