নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনি এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ (২৮ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে ওই এলাকার একটি পরিত্যক্ত জায়গায় মরদেহটি দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে জানায়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, একটি সুতি কাপড়ের ওড়নাতে প্যাঁচানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরিচয় উদঘাটনেরও চেষ্টা চালানো হচ্ছে।

এমবি