গণতন্ত্র পূনরুদ্ধার, ভোটের অধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার বিকালে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ২০ দলীয় জোট।

কাথুলী বাসস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয়ে বড়বাজারে গিয়ে শেষ হয়।

মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, জেলা বিএনপির দফতর সম্পাদক আব্দুর রহমানসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

জেআই