রাজধানীর সবুজবাগ এলাকায় নিখোঁজ স্কুল ছাত্র রনির (১৩) লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। সায়েম রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের ৭ম শ্রেণির ছাত্র ছিল।
বুধবার রাতে সবুজবাগের দক্ষিণগাঁও এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বাবার নাম নাম হামিদুল ইসলাম রনি।
সবুজ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাংবাদিকদের জানান, রনি নিখোঁজ হবার পর বুধবার রাতে তার পরিবার নিখোঁজ দাবি করে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।
এমবি





