ইসলামী অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় জামিন প্রাপ্ত লতিফ সিদ্দিকীকে আবারও গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।
শুক্রবার বাদ জুমা নগরের কাজীরবাজার মাদ্রাসা থেকে মিছিলটি বের করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখা এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।
এ সময় জামিয়াতে উলামা, ইসলামী ঐক্যজোটসহ আরও বেশ কয়েকটি ইসলামী সংগঠনের ব্যানারে মুসল্লিরা কর্মসূচিতে অংশ নেন।
পর্যায়ক্রমে এসব মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়।
এসময় লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
জেআই





