চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে কলেজিয়েট স্কুলের ছাত্র আদনান ইসফার খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের পাঁচ শিক্ষার্থীরা ও তার সহপাঠীরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে তারা জড়ো হয়ে প্রথমে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করে।এ সময় খুনিদের ফাঁসি দাবি সম্বলিত ডিজিটাল ব্যানার, পোস্টার দেখা যায় ছাত্রদের হাতে।

এই বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার মোস্তায়েন হোসাইন  জানান, ঘটনার পর আশপাশের এলাকায় থাকা ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি ক্যামরা) মাধ্যমে খুনিদের শনাক্ত করা হয়। 

পরে গতকাল বুধবার রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তাঁদের মধ্যে মঈন খান (১৮), সাব্বির (১৮), আবদুল্লাহ আল সাঈদ (১৮) ও এখলাছ উদ্দিন আরমানকে (১৮) ফটিকছড়ি থেকে এবং নগরীর বাদুরতলা থেকে মুনতাছির মোস্তাফাকে (১৮) আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর আগামীকাল শুক্রবার তাঁদের আদালতে নেওয়া হবে।

উল্লেখ্য গত মঙ্গলবার দুপুরে নগরীর চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর  ছাত্র আদনান ইসফারকে ছুরিকাঘাত করে খুন করে একদল দুর্বৃত্ত। নিহত আদনান সরকারি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। জামাল খান প্রেসক্লাব এলাকাতেই তাদের বাসা। 

গত মঙ্গলবার দুপুরে নগরীর চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের নবম শ্রেণীর  ছাত্র আদনান ইসফারকে ছুরিকাঘাত করে খুন করে একদল দুর্বৃত্ত। নিহত আদনান সরকারি কলেজিয়েট স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। জামাল খান প্রেসক্লাব এলাকাতেই তাদের বাসা।

মাসুম/এমআর