সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মোছা. সুরুতুন নেছা নামে ৬৫ বছরের এক বৃদ্ধা গত ৭ দিন ধরে নিখোঁ রয়েছে বলে জানান তার স্বাজনেরা।
নিখোঁজ সুরুতুন নেছা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের মো. রজব আলীর স্ত্রী।
গত ১৩ আগস্ট থেকে সুরুতুন নেছা নিখোঁজ রয়েছেন বলে তার ছেলে ইয়াকবির আফিন্দী জানিয়েছেন।
নিখোঁজ সুরুতুন নেছার পরিবারের সদস্যরা জানায়, গত ১১ আগস্ট রাতে সৌদি আরবের মিনায় তার স্বামী রজব আলী পাথর মারতে যাওয়ার সময় সুরুতুন নেছাকে তাঁবুতে বসিয়ে রেখে যান। পাথর মারা শেষে তাঁবুতে ফিরে এসে স্ত্রী সুরুতুন নেছাকে আর খুঁজে পাননি স্বামী রজব আলী। তিনি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।
উল্লেখ্য, ৬৫ বছর বয়সী সুরুতুন নেছা বাংলাদেশ থেকে সিলেটের শাহপরান ট্রাভেলস এজেন্সির মাধ্যমে গত ২৮ জুলাই জেদ্দা এয়ারলাইন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ পালনের জন্য সৌদি আরবে যান।
এ বিষয়ে সিলেটের শাহপরান ট্রাভেলস এজেন্সির পরিচালক মোহাম্মদ যুবায়ের বলেন, নিখোঁজ সুরুতুন নেছাকে এখনো খোঁজা হচ্ছে। তাকে পাওয়ার জন্য আমরা সব জায়গায় লোক লাগিয়েছি, এরই মধ্যে বাংলাদেশ ও সৌদি আরবের হজ ট্রাভেলসকে জানিয়েছি।
নিখোঁজ সুরুতুর নেছার ছেলে ইয়াকবির আফেন্দী বলেন, আমার মা-বাবা এ বছর একসঙ্গে হজ পালনের উদ্দেশ্য সৌদি আরবে গেছেন। সেখানে শয়তানের উদ্দেশ্য পাথর নিক্ষেপের সময় খুব বেশি ভিড় থাকায় পাশের তাবুতে অন্য নারীদের সঙ্গে তাকে রেখে যান বাবা। পরে এসে দেখেন সেখানে কেউ নেই। অনেক খোঁজাখুজির পরও এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
তিনি সবার কাছে বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, সৌদি আরবে যদি কেউ তার মায়ের সন্ধান পান, তাহলে ০১৭১২-৪০৩৪৮২ নম্বরে যোগাযোগ করবেন। এছাড়া মোয়াল্লেমের ৯৬৬৫৫৩৬৪৪৬৯৬ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন ইয়াকবির আফেন্দী।
এসএম





