জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সুন্নাতে খাৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সুন্নতে খাৎনা ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহা. দেলাওয়ার হোসাইন।
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, যাত্রাবাড়ী জোনের বিভিন্ন থানার আমীর ও সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দেলওয়ার হোসাইন বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ স. আমাদের জন্য একমাত্র অনুস্মরণীয় আদর্শ। তাঁর দেখানো আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলার সবুজ ভূমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই। সম্মিলিত প্রচেষ্ঠায় একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া সম্ভব।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসম্মত, ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষেই আমাদের আজকের এই আয়োজন। দেড় হাজার বছর আগে মহানবী (সা.) খতনার উপকারে যে কথা বলেছেন তা ব্যাপক গবেষণা শেষে আজকের আধুনিক বিজ্ঞান স্বীকার করেছে। তিনি ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা গড়তে সবাইকে বিশ্ব মানবতার মুক্তির দুত রাসূল সা:-এর সুমহান আদর্শের দিকে ফিরে আসার উদাত্ব আহ্বান জানান।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





