বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপি এ বিক্ষোভ মিছিলে আয়োজন করে।

শুক্রবার সকালে শহরের শের-ই বাংলা সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান এম এ মজিদ, উপজেলা বিএনপির সভাপতি কামাল আজাদ পান্নু, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, বিএনপি নেতা আব্দুল মজিদ, আশরাফুল ইসলাম, জিয়াউল ইসলাম ফিরোজ, সাজ্জাদুর রহমান তনু, আব বক্কর, আহসান হাবীব রনক, মিজানুর রহমান সুজন, মীর ফজলে এলাহী শিমূল, আরিফুল ইসলাম আনন।

এ সময় অবিলম্বে গয়েশ্বর চন্দ্র রায়কে মুক্তির দাবি জানান বক্তারা।

ইআর