ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ এবং দার্শনিক সরদার ফজলুল করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়াও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও পৃথক বার্তায় শোক প্রকাশ করেছেন।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তারা শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শিক্ষাবিদ সরদার ফজলুল করিম রোববার রাতে মৃত্যুবরণ করেন।

ঢাকা, ১৫ জুন (টাইমনিউজবিডি.কম) // এআর