রাজধানীর মিরপুর ও দারুসসালাম এলাকা থেকে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ।
এ সময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১৯-৯২৪৮),Yamaha-r15 ব্রান্ডের ৩টি মোটর সাইকেল এবং ৫০টি Disopan-2 ওষুধ উদ্ধার করা হয়।
সোমবার মধ্যরাতে র্যা ব-২ এর একটি দল মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
মঙ্গলবার দুপুরে রাজধানীরে আগারগাঁও র‌্যাব-২ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লে.কর্নেল একেএম আজাদ এসব তথ্য জানান।
তিনি জানান, চক্রটির মূল পরিকল্পনাকারী মিরপুর বাংলা কলেজের ছাত্র সাজিদ। আটক অন্যরা হলো-ময়মনসিংহ ফুলবাড়িয়ার জুয়েল (২২),মাদারীপুর সদরের বালিগা গ্রামে জাহাঙ্গীর হোসেন (৩০) ও মাদারীপুরের শিবচর উপজেলার চরগজারিয়া গ্রামের সজীব (২০)।
তিনি জানান,নানা ধরনের পরিকল্পনার মাধ্যমে এ চক্র গাড়ি চুরি করে। ওই গাড়ি গ্যারেজ নিয়ে আকার পরিবর্তন করে ফেলে। পরে কম দামে গাড়ি ব্যবসায়ীর কাছে তা বিক্রি করে দেয়।
সাজিদ গাড়ি ভাড়া নেয়ার পরিকল্পনা নিয়ে ড্রাইভারদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে। এর পরে ড্রাইভারদের ভালো খাবার খাওয়ায়। একপর্যায়ে খাবারের সঙ্গে চেতনা নাশক ওষুধ খাওয়াইয়ে গাড়ি ছিনিয়ে নেওয়া হয়।
যাত্রী বেশে গাড়ির প্রকৃত মালিকের কাছ থেকে গাড়ি ভাড়া নেওয়ার পর ড্রাইভারের সঙ্গে সুন্দর ব্যবহার করা হয়। এরপরে ড্রাইভারকে ভালো খাবার অফার করা হয়। খাবারের সঙ্গে সুযোগ বুঝে Disopan-2 নামক চেতনা নাশক ওষুধ খাওয়ানো হয়। এর পরে গাড়ি চুরি করে গ্যারেজে গাড়ির আদল পরিবর্তন করে বিক্রি করা হয়।
[b]ঢাকা,জেইউ,২২ এপ্রিল (টাইম নিউজবিডি.কম)// জেএ[/b]