গাজীপুরের কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যুর হয়েছে। উপজেলার বাহাদুরসাদী (পূর্বপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার বিকাল ৩টায় স্থানীয়রা পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, দুপুর ১২টায় ওই গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. সৈকত (৫) ও মনির হোসেনের মেয়ে উর্মি বেগম (৬) প্রতিবেশীর পুকুর পাড়ে খেলা করছিল। দুপুর গড়িয়ে বিকাল নামলে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বিকাল ৩টায় প্রতিবেশী হযরতের পুকুর থেকে মৃত অবস্থায় প্রথমে উর্মিকে এবং পরে সৈকতকে উদ্ধার করে।

নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাত ভাই-বোন। উর্মি আনন্দ স্কুলের ১ম শ্রেণির ছাত্রী।

কেএইচ