জামালপুর সীমান্ত থেকে দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের সোমনাথ এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
স্থানীয়দের দাবি, শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া ইউনিয়নের বৈষ্ণমপাড়া গ্রামের বাবুলের ছেলে সাজু ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সর্দারপাড়া গ্রামের জহুরুলের ছেলে রুবেল বৃহস্পতিবার বিকেলে ৪ লাখ টাকা নিয়ে অবৈধ পথে গরু কিনতে যায়।
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের সোমনাথ এলাকায় সীমান্ত অতিক্রম করার সময় বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।
৩৫ বিজিবির কামালপুর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনো কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।
এছাড়া বিএসএফের পক্ষ থেকে কোন ধরনের যোগাযোগ করা হয়নি বলেও তিনি জানান।
এমবি





