বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাপায় সালভি আক্তার (৪২) নামে এক নারী নিহত হয়েছেন।

আজ (১১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সালভি জেলার সোনাতলা উপজেলার আব্দুস সামাদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার শাজাহানপুর উপজেলার মাঝিরা থেকে মোটরসাইকেলে করে সামাদ ও তার স্ত্রী সালভি সোনাতলার দিকে যাচ্ছিলেন। ঝাঁকুনিতে হঠাৎ মোটরসাইকেলের পেছন থেকে সালভি পড়ে গেলে পেছনে থাকা আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমবি