ফরিদপুরের মধুখালী উপজেলার দিঘলিয়া গ্রামে শনিবার সকালে বাস-ট্রাকের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, উপজেলার দিঘলিয়া গ্রামের আয়শা-সামি কলেজের সামনে কুষ্টিয়া থেকে ফরিদপুরগামী মুক্তা পরিবহনের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হলে অন্তত ২৫ জন হন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এমই