মহানবী হযরত মুহম্মদ (স.), হজ ও প্রধানমন্ত্রীপুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তি করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে হেফাজতে ইসলাম মৌলভীবাজারের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুসুমবাগ এলাকায় এসে শেষ হয়। সে সময় তারা লতিফ সিদ্দিকীকে মন্ত্রীসভা থেকে বাদ দেয়া ও গ্রেফতারের দাবি জানান।
এদিকে জেলা শহরের এস আর প্লাজার সামনে বুধবার বিকেল ৫টায় জেলা জাতীয় পার্টির (এরশাদ) আহ্বায়ক সৈয়দ শাহাবউদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সদর উপজেলা সভাপতি তজম্মুল হোসেন চৌধুরী, পৌর সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, জেলা যুব সংহতির যুগ্ম-আহ্বায়ক বেলায়েত হোসেন খান প্রমুখ।
জেডআই





