নাটোরে ন্যাশনাল ব্যাংকের ভেতরে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে প্রতারক চক্র।

সোমবার দুপুরে শহরের কানাইখালী এলাকাস্থ ন্যাশনাল ব্যাংকের নাটোর শাখায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, সোমবার দুপুরে মালয়েশিয়া প্রবাসী পিপরুল গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী আকলিমা বেগম নাটোর শহরের কানাইখালী এলাকায় ন্যাশনাল ব্যাংকের নাটোর শাখা থেকে স্বামীর পাঠানো ৫০ হাজার টাকা তুলে ব্যাংকের ভেতরে গণনার সময় প্রতারক চক্র বড় নোট ভাঙ্গিয়ে দেওয়ার কথা বলে তার সমস্ত টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত আকলিমা অভিযোগ করেন, ব্যাংকের সিসি ক্যামেরায় টাকা ছিনিয়ে নেওয়ার ভিডিও ফুটেজ থাকলেও ব্যাংক ম্যানেজার আব্দুর রহিম জানান যে এ ব্যাপরে তাদের কোনো দায় নেই।

ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ