চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার চৌধুরীপাড়ার প্রেমতলা এলাকার 'ছায়ানীড়' বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৩ জঙ্গি নিহত হয়েছেন। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়।
আজ বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে অভিযান শুরু হয়। ঢাকার সোয়াত টিমের সঙ্গে অভিযানে অংশ নিচ্ছে চট্টগ্রামের সোয়াত, র্যাব ও পুলিশ সদস্যরা। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে সেখানে বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় সোয়াট ও কাউন্টার টেরোরিজম ইউনিটের ২ সদস্য আহত হন। এছড়াও ৯টার পর একে একে ৪টি গ্রেনেড বিস্ফোরণ ঘটে।
'ছায়ানীড়' বাড়িতে আটকা পড়া ৫পরিবারের ৩ পরিবারকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া পাঁচ জনের মদ্ধে দুই জন পুরুষ, দুই জন নারী ও আহত অবস্থায় এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
এমবি





