খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যু দাঁড়াল দুই হাজার ৭৫৩ জন। একই সময় নতুন করে ৭৮৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে, যা আগের দিন ছিল ৬৪০ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলদার এ তথ্য জানান।

স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় খুলনায় এক, বাগেরহাটে এক, যশোরে আট, নড়াইলে চার, ঝিনাইদহে দুই, কুষ্টিয়ায় নয়, মেহেরপুরে দুজনসহ মোট ২৭ জনের মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে এক লাখ দুই হাজার ৫৮৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৭৫৩ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৩ হাজার ৬০৯ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে, ৬৯৩ জন। তারপর কুষ্টিয়ায় ৬৫৯, যশোরে ৪১৬, ঝিনাইদহে ২৩৭, মেহেরপুরে ১৬৫ ও চুয়াডাঙ্গায় ১৮০ জন।

খুলনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১১৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২৫ হাজার ৫০২ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ৬৯৩ জন এবং সুস্থ হয়েছে ২০ হাজার ৯৫৪ জন।

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ছয় হাজার ৬৩২ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১৩৪ জন এবং সুস্থ হয়েছে ছয় হাজার ১৯৫ জন।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ২৬৩ জন এবং মারা গেছে ৮৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে পাঁচ হাজার ১০৯ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১১২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ২২৪ জন। এ সময় মারা গেছে ৪১৬ জন এবং সুস্থ হয়েছে ১৭ হাজার ৯৯৩ জন।

নড়াইলে এ সময়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৪১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৫২৮ জন। মারা গেছে ১০৪ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৬২৯ জন।

মাগুরায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৬৮২ জন। এ সময় মারা গেছে ৭৯ জন এবং সুস্থ হয়েছে দুই হাজার ৪০৮ জন।

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৬৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৩৮০ জন। মারা গেছে ২৩৭ জন এবং সুস্থ হয়েছে পাঁচ হাজার ৬৫৮ জন।

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ২৯২ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৫৮৬ জন। মারা গেছে ৬৫৯ জন এবং সুস্থ হয়েছে ১৩ হাজার ৬৮ জন।

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ১৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ছয় হাজার ৪২৯ জন। মারা গেছে ১৮০ জন এবং সুস্থ হয়েছে চার হাজার ৯০৯ জন।

মেহেরপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৩৪ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৩৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছে ১৬৫ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ৬৮৬ জন।

এমআর