জয়পুরহাট সদরের দানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৮জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩ শিশু ও ৫ নারী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এক কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।
জেড





