জামায়াতে ইসলামীর ডাকা দু'দিনের হরতালের দ্বিতীয় দিনে পাবনায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের মহেন্দ্রপুর এলাকায় এ মিছিল করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। মিছিল শেষে টায়ারে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করে হরতাল সমর্থকরা।

এছাড়া ঈশ্বরদীর দাশুড়িয়া তেঁতুল তলা মোড়, মুন্নার মোড় এবং দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে পিকেটিং করে জামায়াত-শিবির কর্মীরা।

এদিকে দ্বিতীয় দিনের হরতালে সকাল পাবনায় দুরপাল্লার ভারী যান চলাচল বন্ধ থাকলেও জেলার অভ্যন্তরীণ রুটে হালকা যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, নাশকতা ঠেকাতে শহর ও এর আশপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এআর