কুষ্টিয়ায় আব্দুল মন্ডল (৫০) ও হোসনে আরা (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩৭ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে দৌলতপুরের চামনাই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব-১২।

র‌্যাব জানায়, চামনাই আখ সেন্টার পাড়া গ্রামের ফজলে বারি বিশ্বাসের বাগান বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল মণ্ডল ও হোসনে আরাকে আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘরের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ এনামুল হক জানান, এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এআর