গোচারণভূমি নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় গ্রামের অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। আহতদের অনেকেই চিকিৎসাধীন রয়েছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরূপসি ও নিয়াগোল সিটিংবাড়ি গ্রামবাসীর মধ্যে সোমবার সকাল ৮টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জনা যায়, আহতদের মধ্যে বেশ কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’
তিনি আরও জানান, ‘গোচারণভূমি নিয়ে সিটিংবাড়ি ও গুরূপসি গ্রামের লোকজনের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সকালে সিটিংবাড়ি গ্রামের লোকজন চাষের জন্য ওই গোচারণভূমিতে গেলে গুরূপসি গ্রামবাসী বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। এ ঘটনায় বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।’
এমকে





