দিনাজপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ৩ ভটভটি যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আরো কমপক্ষে ৭ জন আহত। আহতদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকরা হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
নিহতরা হলেন তুহিন (৩৩), বাবু (২২) এবং সাত্তার (৩৫)।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর দশ মাইল মহাসড়কের গোপালগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. খালেকুজ্জামান জানান, শহরের রেল বাজারের উদ্দেশ্যে একটি গরু বোঝাই ভটভটি নসিমন আসছিল। এসময় দ্রুতগামী একটি ট্রাক অপর একটি গাড়ীকে পাশকাটাতে গিয়ে গরু বোঝাই ভটভটি নসিমনের উপরে উঠে পড়ে। এসময় দুমড়ে মুচড়ে যায় গরু বোঝাই ভটভটি। এতে ঘটনাস্থলেই তুহিন এবং ৩টি গরু মারা যায়। হাসপাতালে নেয়ার পর বাবু ও সাত্তার নামের অপর দুইজন মারা যায়।
এআই





