টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে দুই ব্যক্তি মারা গেছে। নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায় নি।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কালিহাতীর হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ওসি আখেরুজ্জামান জানান, শনিবার সকালে হাতিয়া এলাকায় দুই ব্যক্তি রেল লাইনের ওপর দাঁড়িয়ে ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে তারা ঘটনাস্থলেই নিহত হয়।

নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৭ বছর। এ ব্যাপারে জিআরপি থানাকে অবহিত করা হয়েছে।

ঢাকা,২১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ