বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এই কথোপকথনে তাঁরা বিশ্বকাপে একে অপরের দেশের ক্রিকেট দলের সাফল্য কামনা করেছেন বলে বাংলাদেশের কর্মকর্তারা জানিয়েছেন।
সোমবার (৩১ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোনে এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান মোদী। বিষয়টি জানান প্রধনামন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
এছাড়া নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করেন বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব। ফোনে তিনিও আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এ জোটের শরিক দলগুলোর প্রার্থীরা ২৮৮ আসনে জয়লাভ করেছেন। অন্যদিকে বিএনপি ও তার শরিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে মাত্র ১০টি আসন।
নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ রোববার (৩০ ডিসেম্বর) দিনগত রাত ৪টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।
এএস





