ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় টঙ্গীগামী শ্রমিকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে সালনা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা জানান, শ্রীপুরের নয়নপুরে অবস্থিত ফারসিং নিটিং লিমি. এর শ্রমিকবাহী একটি বাস নয়নপুর থেকে টঙ্গী যাচ্ছিল। বাসটি বালির স্তুপে লেগে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছোট খাদে পড়ে যায়। এতে বাসের অধিকাংশ শ্রমিক আহত হন।

আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সালনা হাইওয়ে থানার সার্জেন্ট মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়।

কেএইচ