কুষ্টিয়ার মিরপুরে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত শামীম (২২) ও সবুজ (২০) নামে দুই মাদক ব্যবসায়ীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রোববার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহানের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত স্থানীয় পোড়াদহ রেলওয়ে জংশনে অভিযান চালিয়ে রাজশাহী জেলার চারঘাট উপজেলার হলিদাগাছি ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শামীমকে দেড় কেজি গাঁজাসহ আটক করেন।

পরে বিচারে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)-এর টেবিল ৭(ক) ধারায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অন্যদিকে একই সময়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ওই একই রেলওয়ে জংশনে অভিযান চালিয়ে বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বড়াগিরা গ্রামের খররান ফকিরের ছেলে মাদক ব্যবসায়ী সবুজকে দেড় কেজি গাঁজাসহ আটক করেন।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারে সবুজকেও ওই একই ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর