খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শরিফুল ইসলাম মিলন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর বানরগাতি এলাকার ডলফিনের মোড়ে এ ঘটনা ঘটে।
সোনাডাঙা মডেল থানার ওসি হুমায়ুন কবির শনিবার রাত ১১টা ৫২ মিনিটে বলেন, মিলন বাসা থেকে পাশের দোকানে যাচ্ছিলেন। এসময় একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও ছুরি দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এএইচ





