রংপুরে রাতভর বিশেষ অভিযানে চালিয়েছে পুলিশ। এ অভিযানে ২ শিবির কর্মীসহ ৪৫ জনকে আটক করা হয় বলে জানা যায়।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জেলার বিভিন্ন থানা থেকে আটক করা হয় বলে পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করেছে।
রংপুর গোয়েন্দা বিভাগের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নামে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





