সাবেক প্রধানমন্ত্রী ও  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।

আজ (বৃহস্পতিবার) চবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় রেল ষ্টেশনস্থ ষোলশহরে বিক্ষোভ মিছিল করে।

এতে উপস্তিত ছিলেন- চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ,যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুন  নুর তোষার, হারুনুর রশিদ, সহ-মুক্তিযোদ্ধ্বা বিষয়ক সম্পাদক ঈগলুর রহমান, সহ -আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মিনহাজ, মোহাম্মদ কাজল,জ্যাকসন বড়ুয়া, আজিজুর রহমান, সিমন, রহিম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নোমান/এমবি