২০দলীয় জোটের ডাকা হরতাল ও অবরোধের সমর্থনে সাভারে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় তারা ১০টি গাড়ি ভাঙচুর করেছে।
সোমবার সকাল ৭টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের রাজালাখ ফার্মের সামনে হামলা ও ভাঙচুর চালায় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি ছোঁড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
অন্যদিকে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপি দলীয় প্রাক্তন সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবুর বাড়ি থেকে ঢাকা জেলা মহিলা দলের নেতা-কর্মীরা মিছিল বের করলে তাদের গুলি করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় সেখান থেকে পাঁচ নেত্রীকে আটক করা হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব মিয়া আটক ও ভাঙচুরের বিষয়টি নিশ্চিত করেছেন।
এমকে





