ডিবিসি নিউজের বরিশাল ব্যুরো অফিসের ক্যামেরা পারসন সুমন হাসানকে নির্যাতনের প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।

আজ (বৃহস্পতিবার) সকালে জেলার মিশন মোড় এলাকায় ২ ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

এ সময় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পরিষদের সদস্য ও জেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম, লালমনিরহাট প্রেস ক্লাবের সভাপতি মোফাখখারুল ইসলাম মজনু, সম্পাদক আহমেদুর রহমান মুকুল, সিনিয়র সাংবাদিক এস গোকুল রায়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের লালমনিরহাট ইউনিট সভাপতি খোরশেদ আলম সাগর, সম্পাদক আসাদুজ্জামান সাজু, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি তহিদুল ইসলাম লিটন ডিবিসি নিউজের লালমনিরহাট প্রতিনিধি মাজেদ মাসুদ।

সমাবেশে বক্তরা অবিলম্বে সাংবাদিক সুমনের উপর নির্যাতনকারী গোয়েন্দা পুলিশের সদস্যদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন বক্তারা।    

মানববন্ধন কর্মসুচীতে বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আহম্মেদ ফয়সাল’সহ নেপালের কাঠমন্ডুতে বিমান দূর্ঘটনায় সকলের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

নুরনবী/এমবি