রাজধানীর কারওয়ান বাজারের কলার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শনিবার (০৪ এপ্রিল) রাত ১১টা ৪ মিনিটে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এরআগে শনিবার (৪ এপ্রিল) রাত পৌনে এগারোটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে নিশ্চিত করে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রিবেন বলেন, কারওয়ান বাজারের জনতা টাওয়ারের পাশে এক কলার আড়তে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এখনও কারণ জানি না তবে আগুন নেভানোর জন্য ৬টি ইউনিট কাজ করছে।
এমবি





