বুধবার বাস ধর্মঘট ডেকেছে সিলেট বাস মালিক সমিতি। এ ধর্মঘট সন্ধ্যা পর্যন্ত চলবে বলে জানায় পরিবহন নেতারা। এ কর্মসূচি চলাকালে সিলেট থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকবে।

রাজধানীর সায়দাবাদে বাস চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এই কর্মসূচির ডাক দিয়েছে সংগঠনটি। 

মঙ্গলবার সিলেট আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি সেলিম আহমেদ ফলিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সায়েদাবাদ টার্মিনালে গাড়ি ছাড়তে দেরি হওয়ায় যাত্রীদের মারধরে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের চালক বাবুল দেবনাথের মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে বুধবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট সন্ধ্যা পর্যন্ত পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সেলিম আহমেদ।

এএইচ