গাজীপুরের চন্দ্রা পল্লী বিদ্যূৎ এলাকায় টেরী ফ্যাশন লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার ফরহাদ রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়েছে। ইউনিট দুটি আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

এ পর্যন্ত ৭ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৩ অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এসএইচ