ফেঞ্চুগঞ্জ থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন ঢাকা-সিলেট রুটের লাইয়াছড়া এলাকায় লাইনচ্যুত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কমলগঞ্জ রেলওয়ের উপ সহকারী প্রকৌশলী আলী আজম জানান, মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা সাতগাঁও এলাকায় এবং সিলেট থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনটি কুলাউড়ায় আটকা পড়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো উদ্ধার কার্যক্রম চলছে।
এসএম





