সিলেট নগরীর মিরাবাজার পয়েন্টে আবদুল হান্নানের মালিকানাধীন দু’তলা বিশিষ্ট ভবনের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে প্রায় চার লাখের অধিক টাকার মালামাল।

শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আনিসুর রহমান চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, যন্ত্রাংশের ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এমএম