লাখো কন্ঠে সোনার বাংলা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রায় ২ হাজার পোশাক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে বলে দবি করেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সহ-সভাপতি এস এম মান্নান কচি।
বৃহস্পতিবার বিকেলে বিজিএমইএ’র সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মান্নান কচি বলেন, অনুষ্ঠানস্থলে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ জমায়েত হয়। যার ফলে প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়ে বেশ কিছু পোশাক শ্রমিক আহত হয়। আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কিছু শ্রমিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া গরমের কারণেও অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে তিনি জানান।
তিনি আরও বলেন, আহত শ্রমিকদের চিকিৎসার খোঁজ খবর নিচ্ছে বিজিএমইএ। পোশাক শিল্পের ২ লাখের বেশি শ্রমিক অনুষ্ঠানে অংশ নিলেও সবাইকে যান্ত্রিক মেশিনে গণনা করা সম্ভব হয়নি। শ্রমিকদের অতিরিক্ত চাপের কারণে যান্ত্রিক গণনা মেশিনগুলো এক পর্যায়ে অকার্যকর হয়ে পড়ে।
মান্নান কচি বলেন, জাতীয় সংগীত গেয়ে বিশ্ব রেকর্ড় গড়ার এই প্রয়াস পোশাককর্মী ও উদ্যোক্তাদের অবদান জাতি চিরকাল মনে রাখবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন আহম্মেদ চৌধুরী, সহ-সভাপতি রিয়াজ বিন মাহমুদসহ অনেকে।
[b]ঢাকা, ২৮ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]
জাতীয়
লাখো কণ্ঠে সোনার বাংলা: ২ হাজার শ্রমিক অসুস্থ
লাখো কন্ঠে সোনার বাংলা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রায় ২ হাজার পোশাক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে বলে দবি করেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র সহ-সভাপতি





