মাগুরার শ্রীপুর উপজেলা থেকে চম্পা বিশ্বাস (২১) নামে এক তরুণীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার হাজরাতলা গ্রামের কুমার নদের পাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। চম্পা ওই গ্রামের কমলেশ বিশ্বাসের মেয়ে।

মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শণ কুমার রায় জানান, শনিবার সকাল থেকে চম্পা নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সারাদিন খোঁজাখুঁজির পর রাত ১২টার দিকে হাজরাতলা গ্রামের পাশে কুমার নদের তীরে তার বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে।

এমএনজে