বরিশালের আদালতে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলায় জামিন পেয়েছেন।
তিনি বৃহস্পতিবার দুপুরে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে বিচারক আলী হোসেন তা মঞ্জুর করেন।
মতিউর রহমানের আইনজীবী এস এম ইকবাল জানান, ২০১৪ সালের ৯ অক্টোবর বরিশাল মহানগর ওলামালীগের সাধারণ সম্পাদক মাওলানা বশিরউল্লাহ আতাহারী ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে এই মামলা করেন। মামলায় সমন জারি হলে পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী বৃহস্পতিবার মতিউর রহমান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। পরে আদালত তা মঞ্জুর করেন।
বাদীপক্ষের আইনজীবী এ্যাডভোকে আফজালুল করিম জানান, বিষয়টি জামিনযোগ্য অপরাধ বিধায় বাদী-বিবাদী পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে জামিন দিয়েছেন বিচারক।
কেএইচ





