সিলেটের ৩ পৌরসভা কার্যালয়ে নির্বাচনী সরঞ্জাম পৌঁছেছে বলে জানিয়েছেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজুল ইসলাম।

সোমবার দুপুরে সিলেটের তিন পৌরসভায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছায়।

আজিজুল ইসলাম বলেন, ‘নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ভোট বাক্স, অমোচনীয় কালি ও প্রয়োজনীয় স্টেশনারি দ্রব্য।’

তিনি বলেন, ‘সকাল থেকে পৌর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা সিলেট জেলা নির্বাচনী কার্যালয় থেকে সরঞ্জাম নিয়ে যান।’

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় সিলেটের জকিগঞ্জ, কানাইঘাটে ও গোলাপগঞ্জ পৌরসভায় নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়।

এমকে