ধর্মীয় বই, ব্যনার এবং দুটি ল্যাপটপসহ হুমায়ুন কবীর (২৪) নামের এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।

সোমবার সন্ধ্যার দিকে ফরিদপুরের মধ্য আলীপুরের একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

হুমায়ুন মাগুরা জেলার আলোকদিয়া গ্রামের আলী আকবরের ছেলে। সে সরকারি রাজেন্দ্র কলেজের মাস্টার্স (রাষ্ট্রবিজ্ঞান) শেষ বর্ষের ছাত্র।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক জানান, ফরিদপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের শিবিরের সভাপতি হুমায়ুন কবীর গত পাঁচ/ছয় মাস ধরে মধ্য আলীপুরের আলমগীর হোসেনের বাড়ি ভাড়া নিয়ে বসবার করে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

এমকে